সারাদেশ

পাবিপ্রবিতে সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন

রাকিব হাসনাত, পাবনা: বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার (৪ ডিসেম্বর) থেকে বাংলা বিভাগের আয়োজনে ‘সাংস্কৃতিক সপ্তাহ ও বিজয় উৎসব’ শুরু হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন-এর নেতৃত্বে এ উপলক্ষে সকাল দশটার দিকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, অন্যান্য বিভাগের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: সর্বাধুনিক অস্ত্র কিনছে সরকার

মূল অনুষ্ঠান শুরু হয় বিশ্ববিদ্যালয়ের বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন।

বিভাগের চেয়ারম্যান ড. মীর হুমায়ূন কবীর-এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ্, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক দিলীপ কুমার সরকার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, সপ্তাহব্যাপী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, প্রক্টর মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. সমীরণ কুমার সাহা এবং বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন অনুষ্ঠানে বলেন, প্রতিটি ক্ষেত্রে আমাদের বিজয় অর্জিত হয়েছে। এই বিজয়কে ধারণ করে এগিয়ে যেতে হবে। স্বাধীনভাবে আমাদের ভালো চিন্তা করা, শেখা এবং এই ভালো চিন্তাই ব্যক্তিকে ভালো পথে ধাবিত করবে। তিনি বলেন, ভাষা এবং স্বাধীনতা একে অপরের পরিপূরক। এই ভাষা ব্যবহার করে আমরা স্বাধীনভাবে কোনোকিছ সম্পর্কে জানা এবং নিজের ভাব প্রকাশ করতে পারি।

সপ্তাহব্যাপী অনুষ্ঠানে গান, নাচ, অভিনয়, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা এই সাতটি ইভেন্টে পরিচালিত হবে। উৎসব চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক মো. নূরুন্নবী ও মোছা. আরিফা বিশ্বাস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা