সারাদেশ

দিনমজুর হুমায়ুন পেল জিপিএ-৫

জেলা প্রতিনিধি, পাবনা : বাবা হতদরিদ্র দিনমজুর। অন্যের জমিতে কাজ করে সামান্য আয়ে চলে সংসার। তাই বাবার সঙ্গে মেধাবী হুমায়ুন কবিরকেও দিনমজুরের কাজ করতে হয়। মেধাবৃত্তি দিয়ে হুমায়ুনের বই খাতা কলম কেনা হলেও প্রাইভেট পড়ার খরচ ও পোশাকের যোগান দেওয়া সম্ভব ছিল না দিনমজুর বাবার। এতে বাধ্য হয়ে নিজের পড়াশোনার ক্ষতি করে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে অর্থ উপার্জন করতে হয় হুমায়ুনকে। এভাবে দরিদ্রতার সঙ্গে যুদ্ধ করে এ বছর এসএসসি পরীক্ষায় হুমায়ুন বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে।

আরও পড়ুন: সর্বাধুনিক অস্ত্র কিনছে সরকার

হুমায়ুন পাবনার ভাঙ্গুড়া উপজেলার চলনবিল অধ্যুষিত প্রত্যন্ত দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের আব্দুল হাতেম সরদারের ছেলে। সে গ্রামের বিবি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

আরও পড়ুন: ৭ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফাঁসি

এদিকে পঞ্চম শ্রেণীতে মেধাবৃত্তি পাওয়া হুমায়ুন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করলেও অর্থের অভাবে ভালো কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমনকি পরিবারের দরিদ্রতার কারণে হুমায়ুন উপজেলা শহরের কলেজেও ভর্তি হতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এতে ভালো কোন কলেজে ভর্তি হয়ে ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্ন অনেকটাই কঠিন হয়ে পড়েছে হুমায়ুনের। পরিবারের আর্থিক দুরবস্থার কারণে গ্রামের কলেজ কর্তৃপক্ষ হুমায়ুনকে বিনা বেতনে পড়ানো সহ সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তবে হুমায়ুন ভালো কোন কলেজে ভর্তি হয়ে ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়।

জানা যায়, হুমায়ুনের বড় বোনকে কিছুদিন আগে বিয়ে দেয় নিরক্ষর বাবা-মা। সে সময় বিয়ের খরচ যোগাতে অনেক ধার দেনা করতে হয়েছে বাবা হাতেমকে। এখনো সেই ধার দেনা পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। এ অবস্থায় হুমায়ুনকে ভালো কলেজে ভর্তি করা সহ পড়াশোনার খরচ যোগানো হতদরিদ্র বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

আরও পড়ুন: দুপুরে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

হুমায়ুন জানায়, বাবার পক্ষে পড়াশোনার খরচ দেওয়া সম্ভব ছিল না। তাই বৃত্তি ও প্রাইভেট পড়িয়ে নিজের পড়াশোনা চালিয়েছি। বাবার সঙ্গে দিনমজুরের কাজও করেছি।

কিন্তু এখন ভালো কলেজে ভর্তি হতে গেলে টাকা লাগবে। তাই কেউ আর্থিক সহযোগিতা না করলে গ্রামের কলেজে ভর্তি হতে হবে। এরপরেও ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার চেষ্টা করব।

আরও পড়ুন: গাজায় বিমান হামলা

হুমায়ুনের বাবা আব্দুল হাতেম বলেন, দিন এনে দিন খেতে হয় আমাদের। ছেলের পড়াশোনার টাকা দেব কোথা থেকে। আল্লাহ জানেন টাকার অভাবে ছেলের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ হবে কিনা।

সংশ্লিষ্ট ইউপি সদস্য আরজু খান বলেন, ছেলেটি অত্যন্ত মেধাবী। তাই নিজের ক্লাসের শিক্ষার্থীদের সে প্রাইভেট পড়াতো। গ্রামের মানুষ আর্থিকভাবে অতটা সচ্ছল নয়। যে হুমায়ুনকে সহযোগিতা করবে। এক্ষেত্রে কোন হৃদয়বান ব্যক্তি সহযোগিতা করলে তবেই হুমায়ুন ভালো কোন কলেজে পড়তে পারবে।

আরও পড়ুন: যুবদল সভাপতি টুকু গ্রেফতার

পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান বলেন, ছেলেটির পরিবার দরিদ্র হওয়ার পরও সে জিপিএ -৫ পাওয়া আনন্দের ব্যাপার। সার্বিক সহযোগিতা করা হবে।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা