উপজেলা চেয়ারম্যানসহ তার ছেলেদের মেরে ফেলার হুমকি। (ছবি : সংগৃহিত)
সারাদেশ

উপজেলা চেয়ারম্যানসহ তার ছেলেদের মেরে ফেলার হুমকি

আব্দুর রাজ্জাক সরদার ,কেশবপুর : কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলামসহ তার ছেলেদেরকে একদল সন্ত্রাসী মেরে ফেলার হুমকি দিয়েছে এমনকি তাকে লাঞ্ছিত করার চেষ্টাও করা হয়েছে।

আরও পড়ুন : ভূঞাপুরে সভাপতি আব্দুল লতিফ সাধারণ সম্পাদক মিনহাজ

এ বিষয়ে কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রতিদিনকার ন্যায় অফিসিয়াল কার্যক্রম শেষে উপজেলা পরিষদের কার্যালয় থেকে বের হয়ে আসার সময় কেশবপুর শহরের আলমগীর সিদ্দিকী টিটু ও ১১ টি মামলার আসামি জামাল তার বাহিনী নিয়ে উপজেলা নির্বাহী অফিসের সামনের চত্বরে কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ঘেরাও করে।

আরও পড়ুন : ভোলায় আদর্শ প্রানিসেবার সভা অনুষ্ঠিত

এ সময় টিটু উপজেলা চেয়ারম্যানের কাছে কৈফিয়ত চায় এই বলে যে বিভিন্ন জনসভায় তাকে নিয়ে কেন অপমানজনক বক্তব্য দেয়া হচ্ছে।

তখন উপজেলা চেয়ারম্যান বলেন প্রমান ছাড়া আমি কোন কিছু বলি না। তোমার মা নাশকতা মামলার আসামি এবং সেই কেস বর্তমানে কোর্টে চলমান।

এ কথা বলার পরে টিটু সহ অন্যান্যরা মুক্তিযোদ্ধাদের মা- বাবাদেরকে নিয়ে কু-রুচিপূর্ণ গালিগালাজ করে এবং উপজেলা চেয়ারম্যান ও তার ছেলেদেরকে মৃত্যুর হুমকি দেয়।

আরও পড়ুন : শতাধিক বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

সেই সময়ে চিৎকার চেচামেচি শুনে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এম. আরাফাত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা চলে যায়।

কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন টিটুর মা জামায়াতের মহিলা রোকন। আর টিটু নিয়োগ বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে যাতে করে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

এ বিষয়ে আলমগীর সিদ্দিকী টিটুর নিকট জানতে চাইলে তিনি বক্তব্য দিতে নারাজ হন।

আরও পড়ুন : যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর লিখিত অভিযোগটি সাধারণ ডায়েরীর অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা