শতাধিক বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে মামলা : বোয়ালমারীতে বিস্ফোরক আইনে গ্রেফতার ৮ (সংগৃহিত)
সারাদেশ
বোয়ালমারীতে বিস্ফোরক আইনে গ্রেফতার ৮

শতাধিক বিএনপি-জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে ভাংচুর ও পুলিশের সরকারি কাজে বাধাদান, আক্রমণ, আঘাতসহ ইট পাটকেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণ ঘটনার অপরাধে শতাধিক বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে বোয়ালমারী থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৬০/৭০ জনসহ এজাহারনামীয় ৩১ জনকে আসামী করা হয়েছে।

আরও পড়ুন : যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সোয়া ৯টায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক কাজী আবুল বাসার বাদি হয়ে ১৪৩/১৮৬/৩৩২/৩৪২/৩৫৩/৪২৭/৪৩৬/৩৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক উপাদানাবলি আইন ১৯০৮ এর ৩/৪/৬ ধারায় এ মামলা করেন। থানা পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- পৌর বিএনপির সহ সভাপতি খান আতাউর রহমান, সাবেক কাউন্সিলর ফরিদ হোসেন, রফিক বিশ্বাস, বরকত মোল্যা, মারুফ হোসেন, হামিদুল হক, আবু নাসির মোল্যা এবং সিরাজ মৃধা।

আরও পড়ুন : আলফাডাঙ্গায় ১৯৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এজাহারনামীয় মামলার আসামিরা হলেন- সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, মজিবুর রহমান বাবু, যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, জাকির হোসেন টিয়াই, পৌর বিএনপির সভাপতি শেখ আফছার উদ্দিন, সহ সভাপতি খান আতাউর রহমান, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সঞ্জয় কুমার সাহাসহ ৩১ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৬০/৭০ জনের নামে এ মামলা দায়ের করা হয়।

এজাহারসূত্রে, বিএনপির সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামের ইটভাটার সামনে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপর গত ১ ডিসেম্বর সকালে এজাহারনামীয় আসামিরাসহ অজ্ঞাতনামা ৬০/৭০ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে টায়ার আগুন ধরিয়ে এবং বোমা বিস্ফোরণ করে রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটায়। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে অত্র এলাকাসহ সারা দেশকে অস্থিতিশীল করার জন্য রাস্তায় চলাচলরত যানবাহন ভাংচুরসহ আগুন ধরিয়ে জনমনে আতংক সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন এবং নাশকতা সৃষ্টি করে।

আরও পড়ুন : ব্যবসায়ী হত্যায় জড়িতদের গ্রেফতারে মানববন্ধন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। এ সময় পাঁচ জন পুলিশ সদস্য আহত হন। পরে বোয়ালমারী ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বোয়ালমারী থানার উপ পুলিশ পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা আক্কাস আলী শেখ বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ঐক্যবদ্ধভাবে উন্নয়নের কাজ করতে হবে

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা