সারাদেশ

বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: ককটেল বিস্ফোরন ও অটোরিকশা ভাংচুরের ঘটনায় মুন্সীগঞ্জের সিরাজদীখান, লৌহজং, টঙ্গীবাড়ি ও গজারিয়া থানায় বিএনপির ২২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতের পৃথক পৃথক ঘটনায় বৃহস্পতিবার মামলা গুলো রুজু করে।

আরও পড়ুন: এডিসিসহ ১৩৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা

এরমধ্যে সিরাজদীখান উপজেলার নিমতলা এলাকায় ককটেল বিস্ফোরনের ঘটনায় বিএনপির ৭০ নেতাকর্মীকে আসামী করে এসআই মো. বিল্লাল বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ২ বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করেছে। সিরাজদীখান থানার ওসি একেএম মিজানুল হক এ তথ্য জানান।

লৌহজং থানার (ওসি) মো. আব্দুল্লাহ আল তায়াবীর জানান, একই রাতে জেলার লৌহজং উপজেলার বেঁজগাঁও কবরস্থান মাঠে ককটেল বিস্ফোরনের ঘটনায় বিএনপির ৪০-৫০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে বেঁজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: চীনে লকডাউন শিথিল

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় ককটেল বিস্ফোরণে ৩ ছাত্রকর্মী আহত ও অটোরিকশা ভাংচুরের ঘটনায় বিএনপির ৪৫ নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আহত সুমন প্রধান বাদী হয়ে বিএনপি নেতা মোমিন প্রধানকে প্রধান আসামী করে এ মামলা দায়ের করেন। গজারিয়া থানার (ওসি)মোল্লা সোহেব আলী এ তথ্য জানান।

এছাড়াও টঙ্গীবাড়ি থানার (ওসি) রাজিব খান জানান, জেলার টঙ্গীবাড়ি উপজেলার দেউলভোগে ককটেল বিস্ফোরন ও অটোরিকশা ভাংচুরের ঘটনায় বিএনপি দলীয় ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে।

আরও পড়ুন: ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি

ভাংচুর হওয়া অটোরিকশার যাত্রী আলম হোসেন বাদী হয়ে উপজেলা বিএনপির আহবায়ক আলী আজগর রিপন মল্লিককে প্রধান আসামী করে এ মামলা দায়ের করেন।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতোয়ার রহমান বাবুল বলেন, বিএনপি ককটেল বিস্ফোরণ, মারামারি, জালাও-পোড়াও রাজনীতি করে না।

আরও পড়ুন: এইডসে মারা গেছেন ২৩২ জন

আগামী ১০ ডিসেম্বরের ঢাকার বিভাগীয় মহাসমাবেশ ঘিরে এ গুলো পুলিশের সাজানো নাটক। মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে মূলত: ঢাকার মহাসমাবেশে না যাওয়ার জন্যই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা