সারাদেশ

জমিজমা নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: জমিজমা নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমশের আলী( ৮০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।তবে ঘটনাটি সাজানো বলে দাবি করেছেন কেউ কেউ।

আরও পড়ুন : জোড়া শিশুর দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

বুধবার দিবাগত রাত ৩টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর সাধুবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত বসির উদ্দীনের ছেলে।নিহত ব্যক্তি সাধুবান্ধা পুকুর পারের গুচ্ছগ্রামে বসবাস করে আসছিলেন।

স্থানীয়রা জানান, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামের রহিম উদ্দীনের সঙ্গে একই গোত্রের সমসের আলরি মাঝে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘ কয়েক বছর যাবত।এ নিয়ে জজ আদালতে স্বর্তের মামলাও চলছে।এদিকে গত বুধবার বিকেলে মৃত সমসের আলীর লোকজন বাড়ির পাশে একটি জমি দখল করতে যায়।এতে বাঁধা দেয় ডা. রহিম উদ্দীনের লোকজন। এতে দু পক্ষের লোকজনের মাঝে সংর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৭/৮ জন আহত হয়।আহতদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর সমসের আলী বাড়িতে ছিলেন।

বুধবার রাত ৩ টার দিকে সমশের আলী ঘরের বাইরে মাটিতে ফেলে রেখে একদল দুর্বৃত্তরা তার মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ।এ ঘটনার জন্য ড. রহিম উদ্দীনের পরিবারের লোকজন দায়ী করছেন। কিন্তু স্থানীয় একটি সূত্র জানায়,ডা. রহিম উদ্দীনের পক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় এবং তাদের সঙ্গে অপর পক্ষ পেরে না উঠায় নিজেরা ওই বৃদ্ধকে হত্যা করতে পারে।ঘটনার সময় মৃতের ছেলে ঠাকুরগাঁও সদর হাসপাতালে থাকায় এবং পিতার মৃত্যুর সংবাদ জানা সত্ব্যেও বাড়িতে না ফেরায় ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন অনেকে।ঘটনাটি জানাজানি হলে সকালে পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

আরও পড়ুন : ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ডন বলেন,নিহত সমসের আলীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা