সারাদেশ

সিরাজগঞ্জে ৫ জনের যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে চাঞ্চল্যকর শিশু ইমন (৬) হত্যার মামলার ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফসলের পুষ্টিগুণ নিশ্চিত করতে হবে

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. এরফান উল্লাহ এ রায় প্রদান করেন।

আদালতের অতিরিক্ত সহকারী কৌসুলি অ্যাডভোকেট ওয়াজ করনী লকেট এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পদ্মা-মেঘনা নামেই হচ্ছে দুই বিভাগ

দণ্ডপ্রাপ্তরা হলেন, বেলকুচি উপজেলার চক মকিমপুর গ্রামের সোহেল রানা, কাউছার সেখ, হিরণ, আল-আমিন ও ওসমান আলী। মামলার আরও দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আসামিদের উপস্থিতিতে এ রায় দেন আদালত।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, শিশু ইমনের বাবা চাঁন মিয়া মালয়েশিয়ায় থাকেন। চাঁন মিয়ার স্ত্রী মমতা খাতুন দুই সন্তান নিয়ে তাঁর বাবার বাড়ি চর মকিমপুর গ্রামে বসবাস করেন। মমতা খাতুন তাঁর চাচা আলহাজ্ব আলীর কাছ থেকে জমি কেনার জন্য ৩০ হাজার টাকা বায়না দেন। পরে জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় টাকা ফেরত চাইলে চাচা আলহাজ্ব আলী টাকা ফেরত দিতে অস্বীকার করেন।

আরও পড়ুন: কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৮

এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। টাকা চাওয়ায় আলহাজ্ব আলী ও তাঁর লোকজন মমতা খাতুনের ছেলের ক্ষতি করবেন বলে হুমকি দেন। একপর্যায়ে ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি বিকেল থেকে মমতা খাতুনের শিশুসন্তান ইমন নিখোঁজ হন। এ ঘটনায় বেলকুচি থানায় সাধারণ ডায়েরি করা হয়। অনেক খোঁজাখুঁজির পর শিশু ইমনের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ২২ ফেব্রুয়ারি দুপুরে বাড়ির পার্শ্ববর্তী হাফেজ হাজির একটি পরিত্যক্ত প্রস্রাবখানার ভেতরে ইমনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরে নিহত শিশুর চাচা ছানোয়ার হোসেন সাতজনকে আসামি করে মামলা করেন। এ মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা