সারাদেশ

সাংবাদিক নেতা আছাদুজ্জামানকে সালথায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় দৈনিক ভোরের কাগজের সাংবাদিক আছাদুজ্জামানকে সংবর্ধনা দিয়েছে ফরিদপুরের সালথা প্রেসক্লাব ও সালথা অনলাইন সাংবাদিক ফোরাম।

বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সালথা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) এফ এম মহিউদ্দিন, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণ, নবকাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সালথা প্রেসক্লাবের সহ সভাপতি আবু নাসের হুসাইন, প্রচার প্রকাশনা সম্পাদক মনির মোল্যা। প্রেসক্লাবের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে সাংবাদিক নেতা আছাদুজ্জামান সালথায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের যেকোনো সমস্যায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা