সারাদেশ

বরিশালে পুলিশ-ছাত্রলীগ হট্টগোল

নিজস্ব প্রতিবেদক

বরিশাল: বরিশালে মোটরসাইকেল থামানোকে কেন্দ্র করে পুলিশ সদস্য ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়েছে। পরে আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্না তার অনুসারীদের নিয়ে মোটরসাইকেল যোগে নতুন বাজার চার রাস্তার মোড় অতিক্রমকালে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্য কামরুল মোটরসাইকেল থামানোর সিগন্যাল দেয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে পুলিশ সদস্য কামরুল মান্নাকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকলে পরিস্থিতি আরও বেগতিক হয়। পুলিশ সদস্য কামরুলের সঙ্গে ছাত্রলীগ নেতা মান্নার ধাক্কাধাক্কি হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। উত্তপ্ত পরিস্থিতির এক পর্যায়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের টিআই বিদ্যুৎ চন্দ্র দে এবং মহানগর আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল ঘটনাস্থলে এলে পরিস্থিত শান্ত হয়।

জানা গেছে, বরিশালের এক নেতার বাসায় বসে বিকাল নাগাদ দুই পক্ষের মধ্যে মীমাংসা করা হয়।

রইজ আহম্মেদ মান্নার কাছে ঘটনাস্থলে বসে ঘটনার কারণ জানতে চাইলে তিনি বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানান। তবে পুলিশের পক্ষ থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা