আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম
সারাদেশ
পাল্টাপাল্টি অভিযোগ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালী সদর উপজেলায় এক ইউপি সদস্যের বাড়িতে হামলা এবং এক যুবককে কুপিয়ে জখমের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদ'-এর কমিটি গঠন

শুক্রবার (১৯ নভেম্বর) রাতে কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম রাজারামপুর গ্রামে এবং অশ্বদিয়া ইউনিয়নের আইউবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কাদির হানিফ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) আবদুর রহিম জানান, পাশের অশ্বদিয়া ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের হাফেজ আব্দুল বাসেদের ছেলে নাহিদের নেতৃত্বে কিশোর দলের সদস্যরা অনেকদিন রাজারামপুরে মাদক কেনাবেচাসহ নানা রকম অপরাধ সংগঠিত করে আসছে। কিছুদ আগে নাহিদকে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। জেল থেকে বেরিয়ে নাহিদ তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার অভিযোগে আবদুর রহিম মেম্বারসহ রাজারামপুরের অনেককে হুমকি দিয়ে আসছে।

আরও পড়ুন : শব্দকুঞ্জের আয়োজনে ‘মেঘ বালিকার জন্য রূপকথা’

শুক্রবার রাতে নাহিদ ও তার সহযোগীরা ইউপি সদস্য আবদুর রহিমের বাড়িতে হামলা চালিয়ে ঘরের কাঁচসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। স্থানীয় লোকজন জানান, অস্ত্রশস্ত্র নিয়ে আসা ২৫/৩০ জন কিশোর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃস্টি করে। এসময় তারা আবদুর রহিম মেম্বারকে খোঁজাখুজি করে তাকে হাতের কাছে পেলে হত্যার হুমকি দিয়ে যায় বলেও জানান তারা।

খবর পেয়ে কাদির হানিফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম ঘটনাস্থলে যান। এ সময় তিনি জানান, নাহিদ ও তার সহযোগীরা অন্য এলাকা থেকে এসে রাজামামপুরে অনেকদিন থেকে মাদক সেবন, বিক্রি ও মানুষকে হুমকি ধমকি দিয়ে আসছে।

আরও পড়ুন : শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৩ দোকান

মাদকের বিরুদ্ধে কথা বলায় নাহিদ ও তার সহযোগীরা আব্দুর রহিম মেম্বারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।

এদিকে নাহিদের বন্ধু ও স্বজনরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে আবদুর রহিম মেম্বার তার লোকজন নিয়ে নাহিদের বাড়ির সামনে গিয়ে তাকে কুপিয়ে জখম করে। সেখান থেকে উদ্ধারের পর তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন : সেই বজলু চেয়ারম্যান গ্রেফতার

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজারামপুরে পাল্টাপাল্টি হামলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা