সারাদেশ

মাদারীপুরে হাসপাতাল চালু করতে লিগ্যাল নোটিশ

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুর সদর হাসপাতাল এর বর্ধিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল অনতিবিলম্বে চালুর করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড. আবদুল্লাহ আল আশিক (তারেক শরীফ)।

আরও পড়ুন: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বিদেশিদের বিষয় নয়

সোমবার (১৫ নভেম্বর) উক্ত লিগ্যাল নোটিশে ৭ দিনের মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালুর জন্য বলা হয়েছে অন্যথায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবদুল্লাহ আল আশিক উক্ত লিগ্যাল নোটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রনালয়, গণপূর্ত মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহাসচিব (ডিজিএইচএস), মাদারীপুর স্বাস্থ্য বিভাগ, মাদারীপুর গণপূর্ত বিভাগ, সিভিল সার্জন, মাদারীপুর সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি, ডিসি এবং ওসি বরাবর প্রেরণ করেছেন।

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত ৫০ হাজার ছাড়াল

উক্ত নোটিশে বলা হয়েছে, মাদারীপুরের সদর হাসপাতালের কার্যক্রম গতিশীল করতে ও উন্নত সেবা নিশ্চিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় নির্মিত ২৫০ শয্যা হাসপাতাল চালু করা অত্যন্ত জরুরি। কারণ, মাদারীপুর বাসী উন্নত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এছাড়া নতুন নির্মিত হাসপাতালে ক্রয়কৃত মূল্যবান সকল মেডিকেল সরঞ্জাম দীর্ঘদিন যাবত অব্যবহিত থাকায় নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া মাদারীপুর সদর হাসপাতাল হচ্ছে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের চিকিৎসার স্থান। যেখানে স্বল্প মূল্যে চিকিৎসা পেয়ে থাকে। কিন্তু উক্ত ভবন চালু হচ্ছে না বলে সকলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

আরও পড়ুন: সন্ত্রাসীদের গুলিতে ৬ পুলিশ নিহত

উল্লেখ্য যে, মাদারীপুর সদর হাসপাতাল এর ২৫০ শয্যা বিশিষ্ট ভবনটি ২০১৯ সালে নির্মাণ কাজ শেষ হয়। নির্মাণ কাজে ব্যয় হয় ৩২ কোটি টাকা। কিন্তু অদ্যাবধি উক্ত ভবন চালু হয়নি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা