সারাদেশ

ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে র‍্যালি

নিনা আফরিন ,পটুয়াখালী: “মাদক নয়,খেলাধুলায় মিলবে জয়” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের উদ্বোধন

শনিবার (১২ নভেম্বর) জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ আলাউদ্দিন শিশুপার্ক মাঠ থেকে সংরক্ষিত মহিলা সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন এবং জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

পরে এ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়াম হলরুমে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সভাপতিত্বে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ঢাকায় আসছেন সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ আবদুল্লাহ সাদীদ,সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান,জেলা ক্রীড়া অফিসার সাইদুল ইসলাম, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ উদযাপন কমিটির সদস্য সচিব আ.ন.ম.আমিনুল হক মামুন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ এ্যাড, হারন অর রশিদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আগামী ১৩ নভেম্বর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ শুরু হয়ে ২০ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় জেলার ৮টি উপজেলা দল অংশ গ্রহণ করবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা