সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

সান নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন : মিয়ানমারকে আসিয়ানের হুমকি

শনিবার (১২ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের সাতখামাইর ও কাওরাইদ স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বেলা ১২টা ৩৮ মিনিটের দিকে বিকল্প ইঞ্জিন টেনে শ্রীপুর স্টেশনে আনা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শামীমা জাহান।।

তিনি আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করতে রাজেন্দ্রপুর স্টেশনে যাত্রা বিরতি দেওয়া মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিন আলাদা করে বিকল হওয়া জামালপুর কমিউটার ট্রেনটিকে সচল করে শ্রীপুর স্টেশনে আনা হয়। পরে দুপুর ১২টা ৩৮ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ফলে কাওরাইদ রেল স্টেশনে যাত্রা বিরতি দেওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে এবং রাজেন্দ্রপুর স্টেশনে মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিন পৌঁছালে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা