খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে
সারাদেশ

খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে

এম.এ আজিজ রাসেল : মরহুম কবির আহমদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) বিকাল ৩টায় কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।

আরও পড়ুন : পতাকা টানাতে গিয়ে যুবকের মৃত্যু

উদ্বোধনকালে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দীপ্ত বাংলাদেশ। আজকের যুব-সমাজ হবে আগামী বাংলাদেশের কাণ্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে।’

মোহাজের পাড়ার বিশিষ্ট সমাজ সেবক নেওয়াজ উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির ও ১০নং ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন সেতু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন কবির।

আরও পড়ুন : উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদকের পদত্যাগ

এসময় উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন জয়, নূরুদ্দিন মুন্না, ইয়াছির আরাফাত বিপু, মনছুর আলম, হামিদ হোসেন, সানোয়ার হোসেন সৈকত, শরীফুল ইসলাম, শামীমুর রহমান, সাগর, মাহফুজ, শহীদুল্লাহ, ফারুক ও মোঃ আবু হাসান।

পরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লিজেন্ড অব খাজা মঞ্জিল বনাম ফুলের কলি ফুটবল একাদশ। এতে ১-০ গোলে জয় লুপে নেয় লিজেন্ড অব খাজা মঞ্জিল। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড সাইফুল। খেলা শেষে ম্যাচ সেরার মুকুট পরে জয়ের নায়ক সাইফুল। খেলা শুরু হওয়া আগে মাঠে সমবেত হয় হাজারো দর্শক। খেলাজুড়ে দুই দলের সমর্থক ও দর্শকদের প্রানবন্ত উচ্ছ্বাস খেলোয়াড়দের বাড়তি আনন্দ ও অনুপ্রেরণা যোগায়।

আরও পড়ুন : ৫০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা প্রদর্শন

মরহুম কবির আহমদ স্মৃতি ঐক্য পরিষদ এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। এতে অংশ নেয় ১৪টি দল। দলগুলো হলো-ফুলের কলি ফুটবল একাদশ, লিজেন্ড অব খাজা মঞ্জিল, ইলেভেন স্টার, ওসমান ফুটবল একাদশ, মধ্যম ঘোনার পাড়া ফুটবল একাদশ, বাহারছড়া ফুটবল একাদশ, গোলদিঘি ড্রিম এফসি, জুনিয়র একতা ফুটবল একাদশ, বর্ণালী মধ্যম নুনিয়ার ছড়া ফুটবল একাদশ, এফসি বাহারছড়া, ইউনাইটেড এফসি, শহীদ শাহ আলম, ভাই ভাই ফুটবল একাদশ ও বৃহত্তর ঘোনার পাড়া।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা