সারাদেশ

নাটোরের বনপাড়ায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

সান নিউজ ডেস্ক: নাটোরের বনপাড়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৯২তম শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

আরও পড়ুন: সাত পাকে বাঁধা ‘আশিকি-২’ জুটি

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ সিদ্দিকুর রহমান, রাজশাহী জোনপ্রধান মোঃ মিজানুর রহমান মিজি, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুইঁয়া, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মারিয়াম খাতুন। ধন্যবাদ জ্ঞাপন করেন বনপাড়া শাখাপ্রধান মোঃ আল আওয়াল।

এছাড়া গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার ড. শংকর ডমিনিক গোমেজ, বেগম রোকেয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বনপাড়া শাখার সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা। ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার জামিন

অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস, এমপি বলেন, ইসলামী ব্যাংক পেশাদারিত্ব ও আন্তরিক সেবার মাধ্যমে এ দেশের মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করেছে এবং বিশ্বসেরা ব্যাংকের তালিকায় স্থান পেয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। তিনি বনপাড়ায় শাখা উদ্বোধনের জন্য ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সভাপতির ভাষণে সিইও মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক দেশে কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক। সকল ব্যবসায়িক সূচকে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি এ ব্যাংক সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি ইসলামী ব্যাংকের আধুনিক ও আন্তরিক সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা