সারাদেশ

ফুটওভারব্রিজের নির্মাণের দাবীতে মানববন্ধন  

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা বাজারে জাতীয় ফোরলেন সড়কে সড়ক দূর্ঘটনা রোধে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবীতে এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষার্থী ও বাজারের ব্যবসায়ীরা ঘন্টাব্যাপী মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।

আরও পড়ুন : এইচএসসি-সমমান পরীক্ষা ১১টায় শুরু

রোববার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বজরা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, ইকবাল হোসেন চৌধুরী, ব্যবসায়ী নুর হোসেন সোহাগ, সড়ক দূর্ঘটনার শিকার রেজাউল হক করিম রনি।

বক্তারা বলেন, বজরা বাজার থেকে ৫০০ ফিট দক্ষিণে সড়ক ও জনপদ বিভাগ অপরিকল্পিতভাবে একটি ফুটওভার ব্রিজ তৈরী করছে। সেখানে কোন দোকানপাট বা মানুষের যাতায়াত নেই। এটি সরকারের অর্থের অপচয় ব্যাতীত আর কিছু নয়। এ ব্রিজটি সেখান থেকে সরিয়ে বজরা বাজারের মাঝখানে নির্মাণ করার জোর দাবী জানানো হয়।

সড়ক দূর্ঘটনার শিকার রেজাউল হক করিম রনি বলেন, কয়েকদিন আগে তিনি সড়ক দূর্ঘটনার শিকার হন। বজরা বাজারে একটি ফুটওভারব্রিজ না থাকায় প্রনিনিয়ত সড়ক দূর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন : রাজনীতি ছেড়ে দেবো!

মনববন্ধন শেষে শিক্ষার্থী, এলাকাবাসী ও ব্যবসায়ীরা সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ফুটওভার ব্রিজের দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা