সারাদেশ

ট্রাক চাপায় শিশুর মৃত্যু

গিয়াস উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে সব পণ্যের দাম বেড়েছে

শনিবার (৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর টু মুছাপুর রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত (৩) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর লামছি গ্রামের শামসুল হক মাস্টার বাড়ির আবুল কালামের ছেলে।

আরও পড়ুন: রাশিয়ায় ক্যাফেতে আগুন, নিহত ১৫

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১২টার দিকে নিহত শিশু আরাফাত আরেক শিশু সহ রাস্তা পারহওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা