সারাদেশ

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহর ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন রিসাদ (২৮) নামে এক এনজিও কর্মীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ও শুক্রবার (৪ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজিরবাজার এবং কাঠালী এলাকায় ওই দুর্ঘটনাটি দুটি ঘটে।

আরও পড়ুন: এমপি নির্বাচন করব

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন সালনা শাখার অফিসের ক্রেডিট অফিসার শাহাদাত হোসেন রিসাদের বাড়ি মুক্তাগাছা উপজেলায়। ঘটনার দিন বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মস্থল থেকে অপর এক সহকর্মী মো. রফিককে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। ওই সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজিরবাজার এলাকায় মোটরসাইকেলটি দুর্ঘটনা কবলিত হলে তারা দুইজন আহত হন। পরে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান শাহাদাত হোসেন।

অপরদিকে, গতকাল শুক্রবার (৫ নভেম্বর) সকালে উপজেলার কাঠালী এলাকায় বিকন নামক একটি কারখানার বিপরীত পাশে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন খোদেজা বেগম (৫৫) নামের এক নারী। তিনি ভালুকা উপজেলার গাদুমিয়া পূর্বপাড়ার আবদুল হকের স্ত্রী।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা