সারাদেশ

বাসচাপায় শ্রমিক দম্পতি নিহত

সান নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার অদূরে ধামরাইয়ে বাইসাইকেলযোগে পোষাক কারখানায় যাওয়ার সময় বাসচাপায় শ্রমিক দম্পতি নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম।

আরও পড়ুন: বাংলাদেশিদের নাগরিকত্ব দিচ্ছে ভারত

বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় গ্রাফিক্স ডিজাইন কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসরাফিল (৩৫) ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শৈলধন এলাকার নান্নু মিয়ার ছেলে। তিনি ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি কারখানায় চাকরি করতেন। তার স্ত্রী স্বপ্না তার সঙ্গে থেকে একই পোশাক কারখানায় চাকরি করতেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে কাজে যোগ দেওয়ার জন্য বাইসাইকেলযোগে রওনা দেন ওই দম্পতি। তারা ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স ডিজাইন কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে আসা জামান পরিবহনের একটি ঢাকাগামী বাস তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও সহযোগী পালিয়ে গেছে বলেও জানান তিনি।

এছাড়া মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, বুধবার সকলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা