পাবনায় ছুরিকাঘাতে তরুণ নিহত
সারাদেশ

পাবনায় ছুরিকাঘাতে তরুণ নিহত

রাকিব হাসনাত, পাবনা: পাবনা সদরে চায়ের দোকানে ক্যারাম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হাসিব হোসেন (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন।

আরও পড়ুন: করোনার চাইতে ডেঙ্গুতে মৃত্যু বেশি

মঙ্গলবার (০১ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুর রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত হাসিব সদর উপজেলার ছোট মনোহরপুর গ্রামের এজাহার প্রামানিকের ছেলে। পেশায় তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন: পদ্মা সেতু অভিমুখে পরীক্ষামূলক ট্রেন

প্রত্যক্ষদর্শী নিহত হাসিবের বন্ধু শফিকুল ইসলাম জানান, ঘটনার সময় হাসিব, সাজ্জুল, আমি সহ চারজন কাশিনাথপুর রেললাইনের পাশে স্বাধীন সরদারের চায়ের দোকানে ক্যারাম খেলছিলাম। এ সময় ক্যারাম খেলা নিয়ে প্রথমে তর্ক বির্তক হয়। দোকানদার স্বাধীন আমাকে গালিগালাজ করে। তাকে গালিগালাজ করতে নিষেধ করলে এক পর্যায়ে লাঠি দিয়ে আমাকে মারধর করে।

এ সময় আমার বন্ধু হাসিব প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে স্বাধীন ও তার চাচা রাজা সরদার তাকে লাঠি দিয়ে মারপিট শুরু করে। এরই এক পর্যায়ে স্বাধীন তার দোকানে থাকা চাকু নিয়ে এসে হাসিবের পিঠে ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন মিলে হাসিবকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সারের কোনো সংকট হবে না

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ক্যারাম খেলা নিয়ে তর্ক বিতর্কের সুত্র ধরে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। সেইসাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা