সারাদেশ

হাতিয়াতে গৃহবধূকে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পৌর এলাকায় সুরমা বেগম (১৯) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শশুর পরিবারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের স্বামীসহ শশুর পরিবারের লোকজন।

আরও পড়ুন: প্রয়াত নেতাদের আদর্শে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান

রোববার দুপুরে জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে উত্তর বেজুগালিয়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার পুলিশ। নিহত সুরমা বেগম ওই এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রায় ৭মাস পূর্বে পৌরসভার ৪নং ওয়ার্ড উত্তর বেজুগালীয়া গ্রামের মৃত বশির উল্ল্যার ছেলে নাজিম উদ্দিনের সাথে পৌরসভার ৫নং ওয়ার্ড আবু তাহেরের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ হয়ে আসছিলো। এ নিয়ে কয়েকবার পারিবারিকভাবে বৈঠক করা হয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, রোববার সকালে পারিবারিক কলহের জের ধরে বাকবির্তকের এক পর্যায়ে নাজিম উদ্দিন তার বসতঘরে স্ত্রী সুরমা বেগমকে পিটিয়ে মাথায় আঘাতের পর গলা টিপে হত্যা করে। মৃত্যুর বিষয়টি জানার পর সুরমার বাবা-মা, আত্মীয় স্বজন ছুটে আসলে স্বামীসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা