সারাদেশ

ঝালকাঠি জেলা বিএনপির ব্যাপক প্রস্তুতি

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: আগামী ৫ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল বিভাগীয় গণ সমাবেশ সফল করতে ঝালকাঠিতে বিএনপি বিভিন্ন ইউনিটে সভা করছে। সমাবেশে ঝালকাঠি থেকে কত নেতাকর্মী অংশ নিবে, কিভাবে যাবে সে হিসেব করছেন তারা।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ইউএনওর গাড়ি ভাঙচুর

ইতোমধ্যেই জেলা, বিভিন্ন উপজেলা, পৌর বিএনপি ও অংগ সংগঠনের শাখা কমিটি সভা করেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে সর্ব শক্তি নিয়ে মাঠে নামতে চায় দলটি। আগামী ৫ নভেম্বর গন সমাবেশে জেলা থেকে অনেক নেতা-কর্মী অংশ নিবে বলেন জানিয়েছেন দলের একাধিক নেতা।

রেববার দুপুরে শহরের বিভিন্ন স্থানে সম্মেলনের প্রচার পত্র বিলি করেছে বিএনপি নেতৃবৃন্দ। জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ হোসেন এবং সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শহর জুড়ে বিভিন্ন পয়েন্টে প্রচারপত্র বিতিরন করা হয়েছে।

জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনএর নেতা কর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে গণ সমাবেশ এর প্রচার পত্র বিলি সাধারন মানুষ ব্যাপক সারা দিয়েছে বলে নেতৃবৃন্দ জানিয়েছে।
এসময় ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ নাসিমুল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কিবরিয়া তালুকদার, জেলা বিএনপির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খোকন মল্লিক, জেলা যুবদলের আহবায়ক শামিম তালুকদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা তাতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খানসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্যনেতাকর্মী।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, ‘জণগণ স্বৈরাচার তথা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি চায়। তাই আগামী ৫ নভেম্বরের বরিশাল বিভাগীয় গণ সমাবেশে ঝালকাঠি জেলা বিএনপি'র নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ হাজার হাজার জনতা অংশগ্রহণ করবে’।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা