সারাদেশ

পুলিশ সবার আগে প্রাণ দিয়েছিল 

সান নিউজ ডেস্ক: পুলিশ রয়েছে জনগণের কল্যাণের জন্য। পুলিশ সবার আগে দেশপ্রেমিক হিসেবে রাজারবাগে যুদ্ধে অংশ নিয়ে প্রাণ দিয়েছিল’ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আরও পড়ুন: ফিলিপাইনে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নওগাঁ পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে খাদ্যমন্ত্রী উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে নওগাঁর পুলিশ সুপার কার্যালয়ে খাদ্যমন্ত্রী বেলুন ও ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন।

নওগাঁ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। এ সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন এবং জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

আরও পড়ুন: নিরুপায় হয়ে আত্মহত্যার চেষ্টা

খাদ্যমন্ত্রী বলেন, কমিউনিটিং পুলিশ জনগণের সঙ্গে হাত মিলিয়ে নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস ও ইভটিজিংসহ অন্যান্য অপরাধ নির্মূল করে থাকে। সেজন্য জনগণের উচিত পুলিশকে সহযোগিতা করা, যাতে দেশের সকল ধরনের অপরাধ নির্মূল করতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নকে যে অপশক্তি নস্যাৎ করতে চায়, পুলিশ ও জনতা এক হয়ে সেই শক্তিকে রুখে দেবে। পুলিশ ও জনতা এক হয়ে যেভাবে জঙ্গি ও মাদককে দূর করতে কাজ করছে, সেইভাবে উন্নয়নবিরোধী শক্তিকেও তারা নির্মূল করবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা