ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাকে বাসের ধাক্কা, হতাহত ১০

সান নিউজ ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুইজন নিহত ও অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ।

আরও পড়ুন: জামায়াতে ইসলামীর নতুন দল গঠন

বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বগুড়া-নাটোর আঞ্চলিক সড়কের নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোরের সিংড়া উপজেলার বামিহাল এলাকার আসাদুর রহমানের ছেলে বাসের হেলপার বাবু মিয়া (২৩) ও যাত্রী আদমদিঘী উপজেলার সান্তাহার ডালপট্টি এলাকার আসাব উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান তালুকদার (৩৮)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়া থেকে নাটোরগামী সিয়াম পরিবহনের দ্রুতগতির বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের গেটে দাঁড়ানো হেলপারের শরীর থেকে মাথা এবং হাত বিচ্ছিন্ন হয়ে যায়। বাসের এক পাশ মুচড়ে গিয়ে ৮-৯ জন গুরুতর আহত হয়। দুর্ঘটনাকবলিত বাসটি প্রায় ১০০ গজ দূরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা দিলে একজন আরোহী আহত হন।

আরও পড়ুন: গুরুতর ভুল করবে রাশিয়া

এদিকে, স্থানীয়রা জানান, ফিলিং স্টেশন এলাকায় দিনে ও রাতে সড়কের পাশেই ঘণ্টার পর ঘণ্টা ট্রাক থামিয়ে রেখে চালকরা বাড়িতে চলে যান। থামিয়ে রাখা ট্রাকের পেছনে চলন্ত বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ বলেন, শরীর থেকে মাথা এবং হাত বিচ্ছিন্ন অবস্থায় নিহত হেলপারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন এক যাত্রী মারা গেছেন বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা