সারাদেশ

বিএনপির কর্মী সম্মেলনে জনতার ঢল

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির কর্মী সম্মেলনে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই সম্মেলন স্থলে শুরু করে নেতা-কর্মীরা।

(২৩ অক্টোবর) রবিবার উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টা থেকে ধানের শীষ, জাতীয় পতাকা, দলীয় পতাকা ও ব্যানার ফেষ্টুন হাতে নিয়ে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল সহকারে কর্মী সম্মেলন মাঠে আসতে শুরু করে। পরে বেলা ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

সমাবেশকে কেন্দ্র করে মঞ্চ থেকে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কেউ ছবি তুলছেন, কেউ দল বেঁধে নানা স্লোগান দিচ্ছেন। মঞ্চের আশপাশে তিল ধারণের জায়গা ছিল না। সমাবেশের সামনে স্থান না পেয়ে নেতা-কর্মীরা আশপাশের সড়কে ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন। অনেকেই আগের রাত থেকে সমাবেশস্থলে অবস্থান করছেন। আবার অনেকেই রবিবার সকাল থেকেই থেকে অটোরিকশায়, মোটরসাইকেলে ও হেঁটে সমাবেশস্থলে এসেছেন।

উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ এনায়েত উল্লাহ কালাম। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সঞ্চালনা করেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুৃল আলম।

এছাড়াও বক্তব্য রাখেন সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন, উপজেলা বিএনপির সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, উপজেলা বিএনপির সহ সভাপতি হোসেন মোহাম্মদ মন্ডল, এড. শাহজাহান কবীর, শাহজাহান জয়পুরী, সাধারণ সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সদস্য একেএম হারুন অর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান পারভেজ, সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, পৌর বিএনপির সভাপতি ফিরোজ আহাম্মদ ভুলু, সহ সভাপতি সালাউদ্দিন খুররম, যুগ্ম সম্পাদক নূরুন্নবী, সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি সাবেক ভিপি ফরিদ উদ্দিন ফরিদ।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আজিজুল হাই সোহাগ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব কামাল হোসেন সরকার।

এছাড়াও কর্মী সম্মলনে ময়মনসিংহ উত্তর জেলা এবং ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা