সারাদেশ

সরকার শিক্ষার প্রসারে যুগান্তকারী ভূমিকা রেখেছে 

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকার শিক্ষার প্রসারে দিনরাত কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদানের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে পর্যন্ত বহুতল ভবন নির্মাণ করে দেয়া হচ্ছে।

আরও পড়ুন: ইমরানকে চোর বললেন শেহবাজ

বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আর তাঁর কন্যার হাত ধরে দেশের শিক্ষা ব্যবস্থাসহ সব খাতে বিপুল উন্নয়ন সাধিত হয়েছে। তাই শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করতে হলে আগামী নির্বাচনেও এ সরকারকে বিজয়ী করতে হবে।
তিনি রোববার দুপুরে বড়াইগ্রামের রয়না ভরট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ত্রিতল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের আধা পাকা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম নেকজারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ইউপি চেয়ারম্যান মমিন আলী, উপজেলা প্রকৌশলী রবিউল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, সহকারী শিক্ষা কর্মকর্তা ফায়জুল ইসলাম ও ঝর্ণা মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল হাসান ও প্রধান শিক্ষিকা রোখসানা আফরোজ এবং আওয়ামীলীগ নেতা প্রভাষক আব্দুর রউফ বক্তব্য রাখেন।

এর আগে প্রধান অতিথি নাম ফলক উন্মোচনের মাধ্যমে এক কোটি তিন লাখ ৮ হাজার ৯৮২ টাকা ব্যয় বরাদ্দে রয়না ভরট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ত্রিতল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের আধা পাকা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা