সারাদেশ

নারী শ্রমিককে ধর্ষণ, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বৃটিশ প্রধানমন্ত্রী নির্বাচনে এগিয়ে সুনাক

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে আসামিকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি ভালুকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সভাপতি মো. এনামুল হক।

পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, নেত্রকোনা জেলার পূর্বধলা থানার হবিবপুর গ্রামের মো. নিজামুল তালুকদারের মেয়ে। একই জেলার ইসাহাক মিয়ার ছেলে মো. রিয়াদ ওরফে আরিয়ান। তারা ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঁঠালি হুমায়ুন মিয়ার বাসা ভাড়া নিয়ে পোশাক কারখানায় চাকরি করে আসছিল।

আরও পড়ুন: আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে জার্মানি

গত ১৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিডষ্টোর বাজার থেকে রিক্সা যোগে মেয়ে ও তার সহকর্মী আরিয়ানকে নিয়ে বাসার দিকে আসার পথে মেহেরাবাড়ি এলাকায় আসলে দুইজন ছেলে তাদের রিক্সা আটকে বলে তোরা খারাপ কাজ করার জন্য ঘুরছিস এই বলে তারা তাদেরকে বালুর গদি টিনসেট ঘরের নিয়ে ভয়-ভীতি দেখাতে থাকে।

এক পর্যায়ে মো. এনামুল হক মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়ে ও তার সহকর্মী আরিয়ানের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা ও দুটি মুঠোফোন রেখে তাদেরকে ছেড়ে দেয়। এ ঘটনায় মেয়ে বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: বাস-লরি সংঘর্ষে নিহত ১৫

অভিযুক্তরা হলেন, ভালুকা উপজেলার মেহেরাবাড়ি লাবিব কারখানার দক্ষিণের ইমান আলীর ছেলে মো. এনামুল হক (৩০) একই এলাকার আ. বাতেনের ছেলে মো. রিয়াদ (৩০), মোফাজ্জলের ছেলে মো. সারোয়ার (২৮) ও গফরগাঁও উপজেলার মো. হৃদয় মিয়া (২৮)।

ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাকির হোসেন শিবলী জানান, গত দেড় বছর আগে বিভিন্ন অনিয়মের কারণে ভালুকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হককে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তান জুড়ে বিক্ষোভ

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি এনামুল হককে গ্রেফতার করে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা