আরও দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সারাদেশ

আরও ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সান নিউজ ডেস্ক: কুমিল্লায় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (আইসি) নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি রেইনট্রি কড়ই গাছের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরেকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ

তিনি আরও বলেন, নিহতদের শুধু নাম জানা গেছে। তাদের বাকি পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তবে তারা ধান ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। তাদের পরিবার এখনও থানায় এসে পৌঁছায়নি। তারা এলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা