সারাদেশ

সযত্নে বেড়ে উঠুক শিশুরা 

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের প্রান্তিক গ্রামের নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গুজিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মারুফ।

আরও পড়ুন: কংগ্রেসের নতুন সভাপতি খাড়গে

পরিদর্শনকালে বিদ্যালয়ের সার্বিক বিষয় দেখার পাশাপাশি গুজিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণ করেন তিনি।

এ সময় রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, গুজিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা খাতুনসহ অন্যান্য শিক্ষকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মানুষ গোপনে ভোট দেবে

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মারুফ বলেন, জাতি ও দেশ গঠনে সবচাইতে বড় ভূমিকা রাখেন মায়েরা। শিশুদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক এবং শিক্ষকদের সুসমন্বয় জরুরি।

চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি বলেন, ছাত্রছাত্রীদের স্কুলমুখী করার পাশাপাশি পড়াশোনায় আগ্রহী করতে এসব উদ্যোগ কাজ করবে।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম বলেন, প্রান্তিক গ্রামের শিশুদের স্কুল,পড়াশোনামুখী করতে এবং ঝরে পড়া রোধে ইউএনও সাহেবের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা