সারাদেশ

সৈয়দপুরে শিক্ষা উপকরণ বিতরণ

আমিরুল হক, প্রতিনিধী: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশের অক্টোবর সেবা মাস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে মেধাবী দুইশ শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে জ্যামিতিবক্স, খাতা, কলম ও পেন্সিল বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: মানুষকে সচেতন হতে হবে

গতকাল মঙ্গলবার দুপুরে শহরের নয়াটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লায়ন মির্জা সালাউদ্দিন বেগ। সভাপতিত্ব করেন নয়াটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি সাদেকুজ্জামান লাবু।

সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, পৌর ওয়ার্ড কাউন্সিলর লায়ন জোবাইদুল ইসলাম মিন্টু ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা।

এ সময় উপস্থিত ছিলেম সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক লায়নফারুক আহমেদ, সহকারি প্রধান শিক্ষক লায়ন আতাউর রহমান, কিন্ডারগার্টেনশাখার উপাধ্যাক্ষ জাবেদ আলী শেখ, নয়াটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমূখ। পরে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে উপকরণগুলো তুলে দেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা