ভোলায় শেখ রাসেলের জন্মদিন উদযাপন
সারাদেশ

ভোলায় শেখ রাসেলের জন্মদিন উদযাপন

ভোলা প্রতিনিধি : ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপিত করা হয়েছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও পুষ্পমাল্য অর্পণ

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া মোনাজাত,আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

এসময় আলোচনা সভায় অংশ নেয় ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক পাপন চৌধুরী, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আজিজ মেহেরাব মোল্লা প্রমুখ।

এছাড়াও ভোলার লালমোহনে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওন।

আরও পড়ুন : নোয়াখালীতে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত

এসময় বক্তারা বলেন, শিশু শেখ রাসেল ছিলেন নির্মলতার প্রতীক। তিনি ছিলেন দুরন্ত, প্রাণবন্ত, নির্ভীক। সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শেখ রাসেল স্মরণে ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে।

এ ল্যাবের কার্যকর ব্যবহারের মাধ্যমে মেধাবী জাতি গঠনের পাশাপাশি শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব।

এর আগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।

আরও পড়ুন : জামায়াত নেতার ১৭ বছর কারাদণ্ড

এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার সহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা