পটুয়াখালীতে শেখ রাসেল দিবস পালিত
সারাদেশ

পটুয়াখালীতে শেখ রাসেল দিবস পালিত

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীতে শেখ রাসেল দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

আরও পড়ুন : ইডেন ছাত্রীকে আটকে রাখার অভিযোগ

মঙ্গলবার (১৮ অক্টোবর) কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৮ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,সকাল সাড়ে ৮ টায় বর্নাঢ্য র‍্যালী এবং সকাল ৯ টায় আলোচনা সভা ও পরে শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন এবং সব শেষ কেক কেটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা।

অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) শেখ আবদুল্লাহ আল সাদিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

আরও পড়ুন : পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণে নেপালি যুবক

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম,জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান,পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলাম সরোয়ার।

শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : রুপালি পর্দায় শাজাহান খানের গল্প

সন্ধ্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবপশনার কথা রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা