সারাদেশ

এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে সাংসদ লতিফ

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ি ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের তিনবারের সংসদ সদস্য এম এ লতিফকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লতিফ ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন। ৬৫ বছর বয়সী লতিফের স্ত্রীও তার সঙ্গে গেছেন। বিষয়টি তার বড় ছেলে ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছেন। তার ওপেন হার্ট সার্জারিও হয়েছে। এক মাস ধরে অসুস্থতা বেড়ে যায়। গত এক সপ্তাহ নগরীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি ছিলেন।

“উন্নত চিকিৎসার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সে করে বাবাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ব্যাংকক হাসপাতালে উনাকে ভর্তি করার কথা রয়েছে।”

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের তিনবারের সংসদ সদস্য এম এ লতিফ। শিপ বিল্ডিং, রিয়েল এস্টেট, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসা রয়েছে তার। ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম চেম্বারে কয়েক দফায় সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ডের জন্য বিতর্কিত সাংসদ এম এ লতিফ ২০০৯ সালের ৩১ জানুয়ারি জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী সমাজকল্যাণ পরিষদের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন।

এরপর ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে স্বাগত জানিয়ে দেওয়া বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে পুনরায় সমালোচনার মুখে পড়েন আওয়ামী লীগের এই সংসদ সদস্য।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা