সারাদেশ

র‌্যাবের অভিযানে হাসপাতাল সিলগালা, ভুয়া চিকিৎসককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: নগরীর ধাপ এলাকার সেবা হাসপাতালে অভিযান চালিয়ে মালিক ভুয়া চিকিৎসক রফিকুল ইসলামকে অবৈধ কাগজপত্রসহ আটক করেছে র‌্যাব। তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড ও সিলগালা করে দেওয়া হয়েছে হাসপাতালটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা সোয়া তিনটার দিকে র‌্যাব-১৩ এর অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিনা জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযোগ রয়েছে, সেবা হাসপাতালের মালিক রফিকুল ইসলাম চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। হাসপাতালটিতে রোগীদের হয়রানি, বেশি করে বিল আদায়সহ নানাভাবে প্রতারণা করা হয়।

র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান জানান, সেবা হাসপাতালটির মালিক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক দাবি ও রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ওই ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা