সারাদেশ

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন 

নিনা আফরিন,পটুয়াখালী: পটুয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: পলিথিন দিয়ে তৈরি হচ্ছে ডিজেল

আজ ১১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় পটুয়াখালী ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মো. আমিনুল আহসান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম,জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার মন্ডল।

অনুষ্ঠানের শুরুতে মাদক নির্মুলে সমন্বিত খসড়া কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন,আগামীর বাংলাদেশকে রক্ষা করতে হলে এখনই মাদকের ছোবল থেকে আমাদের নতুন প্রজন্মকে বের করে নিয়ে আসতে হবে। তারা যদি সুস্থ মানুষ হিসেবে বেড়ে উঠতে না পারে তাহলে আগামীর যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন তা বাস্তবায়ন বাধাগ্রস্থ হবে। তাই আমাদের সকলকে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নিমূলে কার্যকরি ভুমিকা রাখার আহবান জানান তিনি।

কর্মশালায় পৌর মেয়রগন, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,বিভিন্ন দপ্তরের প্রধান,সাংবাদিক,সাংস্কৃতিক কর্মীসহ শতাধিক প্রতিনিধি অংশ গ্রহন করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা