হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
সারাদেশ

হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে মিথ্যা মামলা ও অভিযোগ দায়ের করে হয়রানি করার প্রতিবাদে পরাজিত ইউপি সদস্য প্রার্থী আমেনা বেগমের বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রামবাসী। আমেনা সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাসিন্দা।

আরও পড়ুন: ২ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোমবার (১০ অক্টোবর) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত শহরের বঙ্গবন্ধু সড়কে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে সদরের চরকেওয়ার ইউনিয়নের টরকী গ্রামের কয়েক’শ নারী-পুরুষ।

এ সময় আমেনার মামলা ও অভিযোগ শিকার ভুক্তভোগীদের মধ্যে বক্তৃতা করেন চরকেওয়ার ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন মৃধা, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মৃধার স্ত্রী রাজিয়া বেগম, তারেক মৃধা, ফারজানা আক্তার, লিপি বেগম, বেবী আক্তার প্রমুখ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কৃপায় বাইরে খালেদা জিয়া

ভুক্তভোগীরা বলেন, গেলো ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই আমেনা বেগম কখনও থানায়, আবার কখনও আদালতে গ্রামের নারী-পুরুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করে আসছে। এতে গ্রামবাসী সামাজিক ভাবে হেয়-প্রতিপন্ন হচ্ছে। তাই গ্রামবাসী আমেনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।

এ প্রসঙ্গে পরাজিত নারী ইউপি সদস্য প্রার্থী আমেনা বেগম গ্রামবাসীর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি কারও বিরুদ্ধে মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করি নাই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা