পাউবো কর্মচারীকে মারধরের অভিযোগে মামলা
সারাদেশ

পাউবো কর্মচারীকে মারধরের অভিযোগে মামলা

আলামিন শাওন, শরীয়তপুর প্রতিনিধি: পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শরীয়তপুর কার্যালয়ের এক কর্মচারীকে মারধর ও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আহত ওই কর্মচারীকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শুভ্র হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড

গত রোববার দুপুরে সদর উপজেলার চর স্বর্ণঘোষ এলাকায় কীর্তিনাশা নদীর তীরে পাউবোর কার্যসহকারী বেলায়েত হোসেনকে মারধরের এই অভিযোগ উঠে। বেলায়েত জেলা সদরের তুলাসার এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সিকদারের ছেলে।

এ ঘটনায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের শরীয়তপুর প্রতিনিধি বিএম ইশ্রাফিল ও তাঁর সহযোগী সুমন হাওলাদারের নামে মামলা করা হয়। রাতে জেলা সদরের পালং মডেল থানায় মামলাটি করেন পাউবোর উপসহকারী প্রকৌশলী সেলিম মোল্যা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কৃপায় বাইরে খালেদা জিয়া

শরীয়তপুর পাউবো ও মামলার এজাহার সূত্র জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষার কাজ চলছে। চর স্বর্ণঘোষ এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং করার কাজ করছে। রোববার সেখানে দায়িত্ব পালন করছিলেন বেলায়েত।

দুপুর ১টার দিকে সেখানে যান সাংবাদিক ইশ্রাফিল ও তাঁর সহযোগী সুমন। জিওব্যাগে বালুর পরিমাণ ও নদীতে ডাম্পিং করার বিষয়ে তাঁরা খোঁজ-খবর নেন। একপর্যায়ে বেলায়েতের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়।

আরও পড়ুন: ২ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তখন এ দুজন বেলায়েতকে মারধর করে মাথা ফাটিয়ে দেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। মামলার এজাহারে আরও বলা হয়, বেলায়েতের কাছে ৫০ হাজার টাকাও দাবি করেছেন ইশ্রাফিল ও সুমন।

আহত বেলায়েতকে দুপুর দেড়টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাঁকে ঢাকা নিয়ে যাওয়া হয়। শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক লিমিয়া সাদিনা বলেন, মাথায় আঘাত লাগায় বেলায়েতের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসা প্রয়োজন। তাই তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ভেনিজুয়েলায় ভূমিধসে নিহত ২৫

বেলায়েতের বাবা আব্দুল হাই সিকদার বলেন, ‘আমার ছেলের সঙ্গে ইশ্রাফিল ও সুমনের কোনো বিরোধ ছিল না। শুনেছি সুমন বালু সাপ্লাই দিতে চেয়েছিল আর ইশ্রাফিল টাকা চেয়েছিল। এগুলো না পেয়ে ক্ষুব্ধ হয়ে তাঁরা আমার ছেলেকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছেন।’

পাউবোর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, প্রকল্পের কোনো অনিয়ম থাকলে তাঁরা সংবাদ পরিবেশন করতে পারতেন। কিন্তু তাঁরা সেখানে গিয়ে আমাদের কর্মীদের মারধর করেছেন, টাকা দাবি করেছেন। বেলায়েতের অবস্থা সংকটাপন্ন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে মামলা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইশ্রাফিল বলেন, স্থানীয় সুমন হাওলাদারকে নিয়ে তিনি সংবাদ সংগ্রহের কাজে সেখানে গিয়েছিলেন। সংবাদ সংগ্রহ নিয়ে বেলায়েতের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তাঁকে মারধর করা হয়নি। কীভাবে তাঁর মাথা ফেটেছে তা তিনি জানেন না। অপবাদ দিয়ে তাঁকে এ ঘটনায় ফাঁসানো হচ্ছে।

আরও পড়ুন: সেতুতে হামলা সন্ত্রাসবাদী কাজ

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, চাঁদা দাবি ও সরকারি কর্মচারীকে মারধর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। দুজনকে আসামি করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালাবে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা