নিহত সাইদুর রহমান মুরাদ, তৌহিদুল ইসলাম ও শমরেষ কুমার। ছবি: সংগৃহীত
সারাদেশ

অন্তর্দ্বন্দ্বে ৩ শিক্ষার্থীর প্রাণহানি 

সান নিউজ ডেস্ক: ঝিনাইদহে ছাত্রলীগের দুই গ্রুপের অন্তর্দ্বন্দ্বে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় সরকারি ভেটেরিনারি কলেজের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই তিনজনের লাশ উুদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী-পরিচালক শামিমুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা।

আরও পড়ুন: শান্তিতে নোবেল পেল মানবাধিকার কর্মী-সংস্থা

শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ১৮ মাইল নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভেটেরিনারি কলেজের ভিপি সাইদুর রহমান মুরাদ (২৫), একই কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (২৩) ও শমরেষ কুমার (২২)। নিহত মুরাদ বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার নারকেলবাড়িয়া এলাকার বাসিন্দা ও তৌহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী লিটন হোসেন জানান, ঝিনাইদহ শহর থেকে একটি মোটরসাইকেলে তিনজন কলেজের দিকে আসছিলেন। আঠারো মাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি নিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেয়। তিন জনই ঘটনাস্থলে মারা যান।

আরও পড়ুন: বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি

জানা গেছে, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধাওয়া খেয়ে নিহতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের পোল বোঝাই ট্রাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ভেটেরিনারি কলেজ সংসদের জিএস সাজিবুল ইসলাম সাজিব বলেন, কলেজের একটি পক্ষ আমাকে মারার জন্য দীর্ঘদিন ধরে টার্গেট করে। শুক্রবার সন্ধ্যায় ভিপি মুরাদসহ আমরা ছয় জন তিনটি মোটরসাইকেলে কলেজে ফিরছিলাম। এক পর্যায়ে প্রতিপক্ষরা আমাদের ধাওয়া করে। এ সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তারা আমাকে আঘাত করে। এতে আমি পাশে থাকা একটি গর্তে পড়ে যাই। হামলাকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে ভিপি মুরাদ তার সঙ্গে থাকা দুই জনকে নিয়ে দ্রুত কলেজের দিকে যায়। এমন সময় হামলাকারীরা ৮/১০টি মোটরসাইকেল তাদের ধাওয়া করে। এরপর পুলিশে খবর দিলে তারা আমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: নোয়াখালীতে পুকুরে মিলল তরুণীর মরদেহ

তিনজনের লাশ উুদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী-পরিচালক শামিমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করে মরদেহগুলো ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি খবর পেয়েছিলাম। এ সময় ভেটেরিনারি কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়। ওই তিনজন মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে প্রতিপক্ষ তাদের ধাওয়া করে। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। তারা সবাই ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা