মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে বর্ণাঢ্য নৌ র‌্যালী
সারাদেশ

মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে বর্ণাঢ্য নৌ র‌্যালী

ঝালকাঠি প্রতিনিধি : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : পারমাণবিক ঝুঁকির মুখোমুখি বিশ্ব

শুক্রবার (৭ অক্টোবর) সকালে ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকা থেকে দু'টি স্পিড বোর্ড ও ৮টি ট্রলারযোগে বর্ণাঢ্য এই নৌ র‌্যালি শুরু হয়। এরপর র‌্যালিটি সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে বর্ণাঢ্য এই নৌ র‌্যালিতে উপস্থিত ছিলেন, বরিশাল মৎস্য বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষসহ আরো অনেকে। এছাড়াও নৌ র‌্যালিতে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, মতৎস্যজীবী সংগঠন ও জেলেরা অংশ নেন।

আরও পড়ুন : শান্তিতে নোবেল পেলো মানবাধিকার কর্মী-সংস্থা

প্রজনন মৌসুম সফল করতে আজ থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলবে। এ সময় ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা ছাড়াও দেশে ইলিশ বিপনন, পরিবহন ও মৌজুদ নিষিদ্ধ থাকবে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ অভায়াশ্রম এলাকায় মা ইলিশ সংরক্ষণে এ কর্মসূচীর আয়োজন করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা