খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
সারাদেশ

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক : খুলনা নগরীর টুটপাড়া তালতলা ক্রস রোডের বালির মাঠ এলাকায় দুর্বৃত্তরা মো. পলাশ (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। এ সময় সৌরভ নামে আরেক যুবককে কুপিয়ে জখম করা হয়।

আরও পড়ুন : অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশ

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় নগরীর টুটপাড়া তালতলা ক্রস রোডের বালির মাঠ এলাকায়।

নিহত যুবক মো. পলাশ লবণচরার ২নং গলির ভুতের আড্ডা এলাকার বাসিন্দা মো. শিপনের ছেলে।

এলাকাবাসী জানায়, নগরীর টুটপাড়া এলাকার একটি গ্রুপের সঙ্গে পলাশের দীর্ঘদিনের বিরোধ ছিল।

আরও পড়ুন : ইসি যা বলবে সরকার তা মানতে বাধ্য

দুপুরে পলাশ ও সৌরভ তালতলা ক্রস রোডের কাছে আসলে নুর আজিম গ্রুপের সদস্যরা তাদের দেখে তাড়া করে। ওই দু’ যুবক বালুর মাঠের দিকে দৌঁড় দেয়। দুর্বৃত্তরা তাদের দু’ জনের পিছু নেয়। পরে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। সেখানে চিকিৎসাধীন রয়েছে আহত সৌরভ।

আরও পড়ুন : সিরাপ খেয়ে ৬৬ শিশুর মৃত্যু

এ ঘটনায় এখনও কেউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান রূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাইদুর রহমান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা