চাল পাচারের অভিযোগ, আটক ১
সারাদেশ

চাল পাচারের অভিযোগ, আটক ১

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের জন্য বরাদ্দকৃত ২০০ বস্তা সরকারি চাল অন্যত্র পাচারের অভিযোগে জব্দ করা হয়েছে। এ সময় সোহেল নামে এক নসিমন চালককে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।

আরও পড়ুন: আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত

বৃহস্পতিবার (৬ অক্টোবর) আটককৃত সোহেলকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আলফাডাঙ্গা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বুধবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় আলফাডাঙ্গা খাদ্য গুদামের সামনে থেকে ২০০ বস্তা চাল পাচারের অভিযোগে জব্দ করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে সোহেল নামে এক নসিমন চালককে আটক করা হয়েছে।

আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩৪

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আবু সহিদ বলেন, সন্দেহজনকভাবে সোহেলকে আটক করে বৃহস্পতিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

আলফাডাঙ্গা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমানকে বৃহস্পতিবার ৩টা ১২ মিনিটে ফোন দেয়া হলে তিনি ব্যস্ততা দেখিয়ে বলেন, আমি এইমাত্র বাইরে থেকে বাসায় আসছি। আমাকে এ ব্যাপারে বিকেলে ফোন দেন।

আরও পড়ুন: বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান বলেন, আমি ঘটনা জানার পর ওসির সাথে কথা বলেছি। ওসি আমাকে জানিয়েছেন আটককৃত সোহেল ওসির নিকট স্বীকার করেছেন তিনি ওই চাল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট থেকে ক্রয় করেছেন। তবে এ ঘটনা তদন্ত সাপেক্ষে যেই দোষী হোক, তাকে ছাড় দেয়া হবে না।

এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন বলেন, এ ব্যাপারে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা