সারাদেশ

রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা কিশামত খামারপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন গৃহবধূ রিপা বেগম (৩৩)। তবে নিহতের পরিবার দাবি করেছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় নিহতের ভাই গঙ্গাচড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে শোয়ার ঘরে বিদ্যুতের তারে রিপা বেগম জড়িয়ে পড়লে তার মেয়ে ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক রিপাকে মৃত ঘোষণা করেন। পরে রিপার মরদেহ হাসপাতাল থেকে তার ভাই আতিকুল রহমান রিপন বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় দুলাভাইয়ের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বোনকে হত্যার অভিযোগ তোলেন তিনি।

গঙ্গাচড়া থানার ওসি (তদন্ত ) নুর আলম বলেন, থানায় ইউডি মামলা হয়েছে। নিহতের ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা