প্রতীকী ছবি
সারাদেশ

বাসের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত

সান নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা দুই যাত্রীর নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন তারাগঞ্জ উপজেলার দাসপাড়ার সুবল সরকারের ছেলে রতন সরকার (৩০) ও নারায়ণ চন্দ্রের ছেলে পবিত্র চন্দ্র (১৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, লিটন চন্দ্র (২৫) রতন সরকার (৩০), পবিত্র চন্দ্র (২২), ভোলা চন্দ্র (২৮), সাহেব আলীর (২১) একটি ব্যাটারিচালিত ভ্যানে চড়ে তারাগঞ্জের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে তাদের বহনকারী যাত্রীবাহী ভ্যানটি মহাসড়কের খিয়ারজুম্মা এলাকায় পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি নৈশকোচ পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ ভ্যানে থাকা পাঁচজন সড়কে ছিটকে পড়ে যান। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত সোয়া ১১টার দিকে পবিত্র চন্দ্র ও রতন সরকারের মৃত্যু হয়।

আরও পড়ুন: শাকিব-বুবলীর পরকীয়ায় সংসার ভাঙে অপুর!

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী ভ্যানটি উদ্ধার করা হলেও ধাক্কা দেওয়া বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা