গৃহকর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল
সারাদেশ

গৃহকর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক গৃহকর্মীকে (১৪) ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাক মেইল করে একাধিকবার ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন : চিকিৎসায় নোবেল পেলেন সুভান্তে প্যাবো

আসামিরা হলো, উপজেলার ২ নং চানন্দী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পূর্ব আদর্শ গ্রামের মো. মানিকের ছেলে মো. নূর আলম রাব্বি (২২), ভাই নূর হোসেন (২৯) ও ভাবি রাশেদা আক্তার (২৮)।

সোমবার (৩ অক্টোবর) সকালে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার ২নম্বর আসামি নূর হোসেনকে গ্রেফতার করে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,ভিকটিমরে পরিবার গরীব হওয়ায় তাকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দিকে পাশ্ববর্তী বাড়ির আসামি নূর আলমের ভাবি রাশেদা আক্তার তার ছোট বাচ্চাদের দেখাশোনা করার জন্য তাদের বাড়িতে নেয়।

আরও পড়ুন : তাইওয়ানে হামলা করবে না চীন

একপর্যায়ে রাব্বি ওই গৃহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের রুমে গত ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করে।

পরে এ বিষয়ে কাউকে কিছু জানালে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় রাব্বি। পরে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

আরও পড়ুন : অংশগ্রহণমূলক নির্বাচন চায় আ’লীগ

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,অভিযোগ পেয়ে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা