ছাগল চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার
সারাদেশ
ঠাকুরগাঁও যুবলীগ নেতা

ছাগল চুরি, গণধোলাইয়ের শিকার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ছাগল চুরি করে পালানোর সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের এক যুবলীগ নেতা সহ দুইজনকে গন পিটুনি দিয়েছে জনতা।

আরও পড়ুন : চিকিৎসায় নোবেল পেলেন সুভান্তে প্যাবো

রোববার (২ অক্টোবর) দুপুরে পাশ্র্ববর্তী রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে এ ঘটনা ঘটে।

যুবলীগের ঐ নেতার নাম হাবীবুল্লাহ হাবীব। তিনি পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক। হাবীব পৌর শহরের গুয়াগাও মহল্লার জবাইদুর রহমানের ছেলে ।

অপর জনের নাম মিরাজুল ইসলাম। তার বাড়ি পীরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামে। পিতার নাম মোহাম্মদ কোম্পানী। তারা উভয়ে সদর উপজেলার মহেশপুর গ্রামের একটি আম বাগান থেকে একটি ছাগল চুরি করে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে।

আরও পড়ুন : তাইওয়ানে হামলা করবে না চীন

ছাগল মালিকের কন্যা সুমাইয়া জানান, মহেশপুরের একটি আম বাগান থেকে তাদের একটি খাশি ছাগল মোটর সাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল ঐ দুই যুবক।

এ সময় প্রতিবেশীর এক ভাই সহ তিনি মোটর সাইকেলে করে পেছন থেকে তাদের ধাওয়া করে এবং নেকমরদ বাজার এলাকায় জনতার সহায়তায় তাদের ধরতে সক্ষম হয়।

আরও পড়ুন : অংশগ্রহণমূলক নির্বাচন চায় আ’লীগ

এ সময় জনতা তাদের গণপিটুনি দেয়। গনপিটুনির ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল বাবু বলেন, হাবীব ধর্মবিষয়ক সম্পাদক নয়। সাধারণ সদস্য। তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা