সারাদেশ
জেলা পরিষদ নির্বাচন

আ’লীগের চেয়ারম্যান প্রার্থীর ভোট প্রার্থনা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনীত প্রার্থী ফারুক হোসেন শনিবার (০১ অক্টোবর) সারাদিন ভোট চাইলেন বোয়ালমারী উপজেলার জনপ্রতিনিধিদের কাছে। এ সময় তার সাথে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

শনিবার সকালে একে একে উপজেলার ময়না, শেখর, রূপাপাত, দাদপুর, গুনবহা ও বোয়ালমারী সদর ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিদের নিয়ে সভা করে ভোট প্রার্থনা করেন।

এ সময় দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, বোয়ালমারী সদর ইউনিয়নের আব্দুল হক, ময়না ইউনিয়নের আব্দুল হক মৃধা উপস্থিত ছিলেন। পরে জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া চান। সন্ধ্যায় বোয়ালমারী পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবেন।

এ সময় ফারুক হোসেনের সাথে অন্যান্যের মধ্যে ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. রাজ্জাক, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, সহ সভাপতি আসাদুজ্জামান মিন্টু, এনামুল হক, পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন, এড. বদিউজ্জামাল, রাজেন্দ্র কলেজ সাবেক ভিপি এড সোহেল রেজা বিপ্লব, বোয়ালমারী পৌরসভার কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা