সারাদেশ

সেন্টমার্টিন ঘিরে হবে আলাদা মাস্টারপ্ল্যান

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন বলেছেন, পর্যটন ঘিরে মাস্টারপ্ল্যান হচ্ছে। তারমধ্যে কক্সবাজার ও সেন্টমার্টিন নিয়ে আলাদা পরিকল্পনা থাকবে।

আরও পড়ুন: চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

জীববৈচিত্র্যের অন্যতম কেন্দ্র সেন্টমার্টিন। দেশের একমাত্র কোরাল দ্বীপ। এটি বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে অপরিকল্পিতভাবে বিপুল স্থাপনা গড়ে উঠেছে। সেই সাথে অসংখ্য পর্যটক যাচ্ছে। এতে জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে। যার চাপ সেন্টমার্টিন আর নিতে পারছে না। তাই সেন্টমার্টিন রক্ষায় পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। পর্যটকদের জন্য গাইডলাইন তৈরি করা হচ্ছে। আর পর্যটকরা দায়িত্বশীল না হয়, পর্যটন এগিয়ে যাবে না।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাবণী পয়েন্টে বিচ কার্নিভাল মঞ্চে সেন্টমার্টিনে ইকো ট্যুরিজম: চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক প্যানেল ডিসকাশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পর্যটন মেলা ও বিচ কার্নিভাল উপলক্ষে এই আয়োজন করা হয়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

পর্যটন সচিব আরও বলেন, পর্যটন নগরী কক্সবাজারকে নান্দনিকভাবে সাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা রয়েছে। আবার কারো ক্ষতি করে তিনি উন্নয়ন করবেন না। তিনি বঙ্গবন্ধুর কন্যা। নিশ্চিত থাকতে পারেন তিনি কারো ক্ষতি করে উন্নয়ন করবেন না। সবকিছু ইতিবাচক হলে তিনি উন্নয়নের সিদ্ধান্ত নিবেন।

সচিব বলেন, পর্যটন খাতকে বিশ্ব দরবারে তুলে ধরতে এই রকম পর্যটন মেলা প্রতিবছর করার জন্য চিন্তা ভাবনা আছে। এমনকি সবকিছু ঠিকঠাক থাকলে এ ধরণের মেলা বছরে দুইবারও করতে পারবো আমরা। পর্যটনের জন্য কক্সবাজার অন্যতম একটি স্থান এটিকে সুন্দরভাবে উপস্থাপন করা আমাদের সকলের দায়িত্ব। ছোট খাটো ঘটে যাওয়া ঘটনাকে তিলকে তাল না করে পর্যটন এলাকাকে প্রমোট করলে দেশি-বিদেশি পর্যটকে ভরপুর হবে কক্সবাজার এমনটিও জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন।

আরও পড়ুন: পুতিনকে কড়া হুশিয়ারি বাইডেনের

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্যানেল ডিসকাশনে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সুরেশ কুমার সরকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল ও কক্সবাজার চেম্বারের প্রেসিডেন্ট আবু মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. আমিন আল পারভেজ।

পরে কার্নিভাল মঞ্চে নাটক পরিবেশন করেন শিল্পকলা একাডেমী। এরপর মঞ্চ মাতান দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী পথিক হাসান।

আরও পড়ুন: ইরানে পুলিশ স্টেশনে হামলা নিহত ১৯

এদিকে, পর্যটন মেলা ও বিচ কার্নিভালের ৪র্থ দিনে পর্যটক এবং স্থানীয়দের ঢল নামে। শুক্রবার ছুটির দিন হওয়ার জ্যামিতিক হারে মানুষ বাড়ছে। সৈকতে এসে ঘুরাঘুরি পাশাপাশি পর্যটন মেলার ২০০টি স্টলে পসরা সাজানো নানা পণ্য লুপে নিচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা