জাল কাবিননামা তৈরি, কাজীসহ তিনজন কারাগারে
সারাদেশ

জাল কাবিননামা তৈরি, কাজীসহ তিনজন কারাগারে

আমিরুল হক, স্টফ রিপোর্টার : জাল কাবিননামা করার অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে কাজী সাইদুল ইসলাম নামে এক মুসলিম নিকাহ্ ও তালাক রেজিস্টারসহ তিনজনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। গত বুধবার জামিনের জন্য আদলতে হাজির হলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠায়।

আরও পড়ুন: বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে

সাইদুল ইসলাম পৌর এলাকার ১০ ও ১১ নং ওয়ার্ড এলাকার নিকাহ ও তালাক রেজিস্টার। মামলার অপর দুই আসামী হলেন উপজেলার কদমতলী গ্রামের মৃত. কলিম উদ্দিনের ছেলে আব্দুস সালাম ও তার মেয়ে মোছাঃ শাহিনুর খাতুন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসের ২১ তারিখে উপজেলা নিয়ামতপুর জুম্মাপাড়ার মৃত. জমির উদ্দিনের ছেলে আব্দুল কাদের জিলানী সাথে একই উপজেলার কদমতলী গ্রামের আব্দুস সালামের মেয়ে মোছাঃ শাহিনুর খাতুনের বিয়ে হয়। কিন্ত পরবর্তীতে পারিবারিক সমস্যার কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হলে শাহিনুর খাতুন তার বাবার বাড়িতে যান। এরপর পূর্বের ৩ লক্ষ ২ শত ৫১ টাকার একটি কাবিননামা থাকা সত্বেও সাত লাখ ২ শত ৫১ টাকার একটি জাল কাবিননামা পাঠিয়ে সেই টাকা কাদেরের কাছে দাবি করেন শাহিনুর খাতুন। সেই জাল কাবিননামা তৈরির অভিযোগ ওঠে রেজিস্টার সাইদুল ইসলামের বিরুদ্ধে। এতে করে আব্দুল কাদের আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলার জামিন নিতে গেলে বিচারক ওই তিনজনের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়।

আরও পড়ুন: দুর্গোৎসবে সতর্ক সরকার

স্থানীয়রা জানান, সাইদুল কাজীর বিরুদ্ধে বাল্যবিবাহ, বিয়েতে অতিরিক্ত ফি আদায়, তালাকের মিথ্যা নোটিশের কথা বলে অর্থ আদায়, কাবিননামা দিতে হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জি.আর মামলাটির কাগজ আদালত থেকে সৈয়দপুর থানায় পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা