বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
সারাদেশ

বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

সান নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: নিহতের সংখ্যা বেড়ে ৬৬

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ছয়সূতি ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগামী শ্যামল ছায়া নামে এক যাত্রীবাহী বাসের চাপায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে একজন মারা যান। বাকিজন সেখানে চিকিৎসাধীন।

আরও পড়ুন: বৈশ্বিক সঙ্কটে ফায়দা লুটতে চায় বিএনপি

ভৈরব হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. নুর আলম জানান, দুর্ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে একজন মারা গেছে বলে খবর পেয়েছি।

তিনি আরও বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা