গৌরীপুরে সম্প্রীতির সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত
সারাদেশ

গৌরীপুরে সম্প্রীতির সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর: ময়মনসিংহের গৌরীপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এক মঞ্চে সকল ধর্মের মানুষের সমন্বয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

সামাজিক সম্প্রীতি র‍্যালির মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এ সময় সকল ধর্মের মানুষের হাতে ছিল নানা সম্প্রীতির শ্লোগান সংবলিত প্লে কার্ড।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে র‍্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাবেক সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, গৌরীপুর থানার অফিসার ইন চার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, খ্রিষ্টান মিশনের পুরোহিত, ধর্মযাজক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পুলিশ ও সকল শ্রেণি পেশার মানুষ।

আরও পড়ুন:

এ সময় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান বলেন, কোনো ধর্মই সংঘাতকে সমর্থন করে না। যারা ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা সংঘাতের সৃষ্টি করছে তারা ধর্মের শত্রু। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। এ বন্ধন অটুট রাখার দায়িত্ব আমাদের সকলের।

সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা বলেন, কেউ কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার চেষ্টা করবেন না। ভবিষ্যতে কেউ যদি এই ধরনের অন্যায় কাজে লিপ্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

আরও পড়ুন:

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, গৌরীপুর উপজেলায় এর আগে কখনো কোনো ধর্মের মানুষের সঙ্গে সংঘাত হয়নি। তাই আমাদের এ উপজেলায় সামাজিক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া কোনো অপশক্তি যেন আমাদের বন্ধন ছিন্ন করতে না পারে এজন্য উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে।

সমাবেশে ইমাম, পুরোহিত, ধর্মযাজকগণ একে অপরের হাতে উপহার তুলে দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা